ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সস্ত্রীক করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

    সস্ত্রীক করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেইসঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুদ্ধবাবু বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

    বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেন ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব তার। তাই স্বাভাবিকভাবেই করোনা তার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এদিকে মীরা ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    কিছুদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রীর শরীরে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছিলো। এরপরেই তাদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে রিপোর্ট পজিটিভ আসে।

    এদিকে নির্বাচনের ঠিক আগেই শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ও তার কভিড টেস্ট করানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আড়াই দিনের মত তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

    করোনাকালে দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ও তার স্ত্রী বাড়ির বাইরে বের হননি। এবার ভোট দিতেও যাননি তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ