ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

    কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় দীর্ঘদিন যাবৎ স্ত্রীর সঙ্গে বিরোধ থাকায় স্বামী অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলা মনসাতলী গ্রামে। 

    পারিবারিক সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা ইউনিয়নের মনসাতলী গ্রামের কেয়াম উদ্দিন হাওলাদার এর পুত্র মোঃ হারুন হাওলাদার চার সন্তানের জনক। 

    দীর্ঘদিন যাবৎ স্ত্রী বিউটি বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসতে থাকে। তারই রেশ ধরে ২০ মে বুধবার সকাল ৬ টায় নিজ বাড়ীর সামনে রাস্তার উপর কীটনাশক ঔষধ পান করে অসুস্থ হয়ে পড়ে। 

    পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়। তখন আত্নীয় স্বজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। 

    তার অবস্হার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টায় মারা যায়। পরে কলাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেন। একটি অপমৃত্যু মামলা রুজু করে।

    এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রির্পোট পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ