ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কান্নাজড়িত কণ্ঠে বাজারে ঘুরছে শিক্ষার্থী, পুলিশ এসে করলো উদ্ধার 

    কান্নাজড়িত কণ্ঠে বাজারে ঘুরছে শিক্ষার্থী, পুলিশ এসে করলো উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে ছেলে সিরাজুল ইসলামকে (১২) খুঁজে পেয়েছে তার পরিবার। মঙ্গলবার রাত দশটার দিকে কলাপাড়া পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন। 

    এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে গত শনিবার ঝিনাইদাহ সদর উপজেলা থেকে নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার নামক স্থানে ফেলে রেখে যায়। 

    পরে কান্নাজড়িত কণ্ঠে ওই শিক্ষার্থী বাজারে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয়রা তাকে দেখে হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়। পুলিশ শিক্ষার্থীকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় ফোন দিয়ে তার পরিচয় শনাক্ত করেন। সে 

    ঝিনাইদার কালিপুর এলাকার মহিলা কলেজ পাড়ার পিতা মৃত চাঁন মিয়া ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।  কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ