ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইসরায়েলের ৬ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

    ইসরায়েলের ৬ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দির কাস্সাম ব্রিগেড জানিয়েছেন, দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজা অঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিমানঘাঁটিগুলো লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়েছে।

    বুধবার (১৯ মে) পার্সটুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিগুলোয় রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন তারা।

    এদিকে বুধবারও (১৯ মে) গাজা অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিনও তারা গাজার বেশ কয়েকটি আবাসিক এলাকার কিছু ভবন একদম ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলি হামলায় একজন সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

    প্রসঙ্গত, গত ১০ মে থেকে গাজায় বিমান ও কামান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৩ শিশুসহ ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ