ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • মোংলায় আট কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

    মোংলায় আট কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় আট কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। রবিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে মোংলা উপজেলার মামার ঘাট এলাকা থেকে আটক করা হয়। 

    আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার সুবাস্তা-পশ্চিম পাড়া এলাকার  মো. আলাউদ্দিন মিয়ার ছেলে মো: বুদ্ধ মিয়া (৩০), কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. হারিজ মিয়া(৩৬) এবং বাগেরহাটের মোংলা উপজেলার শামসুর রহমান রোড এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মো. মাসুম মৃধা(৪৫)। 

    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হারিজ ও বুদ্ধু মোংলার মাসুমের কাছে এই গাজা দিতে আসছিলেন। দুইজনই সড়কপথে ঢাকা থেকে মোংলায় এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এদের উপর নজর রাখছিলাম। তিনজন যখন এক হয়েছে, তখন তাদেরকে আমরা আটক করি। আটককৃতদের কাছ থেকে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ