ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকলকর্মীদের

    ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকলকর্মীদের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর চলমান আগাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি ড্রোন কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তাদের কয়েকজন কারখানাটির ছাদে উঠেও অবস্থান নেন। এসব প্রতিবাদকারীকে নামাতে স্থানীয় দমকল বাহিনী ডেকেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। কিন্তু তাতে সাড়া দেননি দমকলকর্মীরা। তারা জানিয়েছেন, মানবিক কাজে নিয়োজিত এই বাহিনী ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে পারে না।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুসারে, গত বুধবার যুক্তরাজ্যের লেস্টার শহরে ইসরায়েলি মালিকানাধীন এলবিট সিস্টেমের সহায়ক প্রতিষ্ঠান ইউএভি ট্যাকটিক্যাল সিস্টেমসের কারখানা দখল করে নেয় ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে একটি সংগঠনের আন্দোলনকারীরা।

    তাদের অভিযোগ, ওই কারখানায় তৈরি ড্রোন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে। এর জন্য কারখানাটির প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এতে সেখানকার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও দাবি তাদের।

    এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এলবিট কর্তৃপক্ষ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ