ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পবিপ্রবি'র নতুন রেজিস্ট্রার হলেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম

    পবিপ্রবি'র নতুন রেজিস্ট্রার হলেন ড. মোহাম্মদ কামরুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালর কাউন্সিল অ্যাফেয়াার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পবিপ্রবি'র বর্তমান ভাইস-চ্যান্সেলর ও সদ্য সাবেক রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস-আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

    ড. মোঃ কামরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি দুই মেয়াদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ড. মোঃ কামরুল ইসলাম পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক, তথ্য প্রদানকারী ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ভাইস-চ্যান্সেলরের একান্ত সহকারীসহ নানা দায়িত্ব সুনামের সহিত পালন করেন।

    যোগদান শেষে তিনি ২০.০৫.২০২১ খ্রী. তারিখ বেলা ১১ টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

    ড. মোহাম্মদ কামরুল ইসলাম পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর নিবাসী মরহুম মোঃ নজরুল ইসলাম খান ও মরহুমা রিজিয়া বেগমের তৃতীয় সন্তান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ