ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মাস্ক না পরায় 

    মেয়ের সামনে মাকে রাস্তায় ফেলে পুলিশের মারধর 

    মেয়ের সামনে মাকে রাস্তায় ফেলে পুলিশের মারধর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ বিধি অমান্য করেছেন। বাইরে বের হয়েছেন মাস্ক না পরেই। তাই ব্যস্ত রাস্তায় মারধর করে প্রায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক নারীকে। সেই সাথে চলছে লাথি, ঘুষিও। সামনে দাঁড়িয়ে তার হতভম্ব কন্যা। মেয়ের সামনেই মাকে তোলা হচ্ছে পুলিশের ভ্যানে। সেই নারীও তীব্র প্রতিবাদে ফেটে পড়ছেন। 

    পুলিশের এমনই জঘন্য আচরণের সাক্ষী থাকল ভারতের মধ্যপ্রদেশ। মোবাইলে তোলা সেই ভিডিওয়ের ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই পুলিশের এই অতি আক্রমণাত্মক ভূমিকার নিন্দা করেছেন। ঠিক কী হয়েছিল? 

    ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ওই নারী তার মেয়েকে নিয়ে মুদিদোকানে যাচ্ছিলেন। তখনই তার উপরে চড়াও হয় পুলিশ বাহিনী। মাস্ক না পরা নিয়েই শুরু হয় বাকযুদ্ধ। মোবাইলে তোলা ভিডিওতে দেখা গেছে, কেবল নারী পুলিশকর্মী নয়, পুরুষ পুলিশকর্মীরাও ওই নারীকে টানাহ্যাঁচড়া করছেন। ওই নারীও চেষ্টা করছিলেন নিজেকে ছাড়িয়ে নিতে। 

    এই টানাটানির কারণে তিনি বেশ কয়েকবার মাটিতেও পড়ে যান। এক নারী পুলিশ অফিসার তাকে পুলিশ ভ্যানে তুলতে গেলে তিনি বাধা দেন। তাকে সরিয়ে আনার চেষ্টা করে তার মেয়েও। এমনকি, ওই নারী রাস্তায় পড়ে থাকা অবস্থায়, তার চুল ধরে টানতেও দেখা যায় ওই নারী পুলিশ অফিসারকে। যন্ত্রণা ও রাগে ওই নারীকে চিৎকার করতেও দেখা যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ