ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন 

    আমতলীতে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে বরগুনার আমতলী উপজেলা সম্মিলিত সাংবাদিক পরিষদ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

    বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটে আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি দৈনিক দেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সাংবাদিক ক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি দেওয়ান মোস্তফা কবির, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ’র প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি এম. সাঈদ খোকন, দৈনিক সৈকত সংবাদের প্রতিনিধি অ্যাড. এম. ইসহাক বাচ্চু, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি শাহারিয়ার পারভেজ, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আবি আবদুল্লাহ সুমন, এশিয়ান টিভির প্রতিনিধি সজিব আহম্মেদ, দৈনিক বরিশাল বাণী প্রতিনিধি নিয়াজ মোর্শেদ ইমন, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি আবু সালেহ, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি মামুনুর রশিদ রাতুল,সাংবাদি মো.  নাইম বিল্লাহ , মো. খিজির হোসেন  মো. জামাল হোসেন  মাইনুল ইসলাম রাজু  প্রমুখ। 

    মানববন্ধনে বক্তারা অতি দ্রত প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি এবং তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অনুসন্ধানী সাংবাদিকতা করতে তথ্যের প্রয়োজন। সাংবাদিকরা তথ্য চুরি করে না, বরং চোরের কাছ থেকে লুকিয়ে রাখা তথ্য উদ্ধার করে সেই তথ্য  দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রিপোর্ট করে। 

    আর সেই চোর আর দুর্নীতিবাজদের বির”দ্ধে রিপোর্ট করার জন্য এবং তথ্য জোগাড় করতেই সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে গিয়েছিলেন। রাষ্ট্রের সম্পদ বা টাকা পয়সা চুরি করতে নয়। এছাড়াও ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ