ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • পাথরঘাটার শাহাদতনগর-লাকুরতলা-মুন্সিরহাট সড়কের দুরবস্থা

    পাথরঘাটার শাহাদতনগর-লাকুরতলা-মুন্সিরহাট সড়কের দুরবস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহাদত নগর হয়ে তালতলা ও লাকুরতলা এবং মুন্সিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের রাস্তার মূল সড়কের এখন দুরবস্থা। এ সড়কটি বৃদ্ধ পথচারী,মহিলা ও শিশুদের জন্য মরণ ফাঁদে পরিনত  হয়েছে।

    সড়কের ২টি স্লুইজের নির্মানকাজ গত ১ বছর পূর্বে  শেষ হয়ে গেলেও পঞ্চায়েত বাড়ীর উত্তর পাশে (মোহাব্বত আলী হাজী বাড়ি) এর সামনের স্লুইজ এবং লাকুরতলা স্লুইজটির সড়ক দুটি পুনঃ নির্মাণ করে আজও দেওয়া হয়নি । ফলে জনদুর্ভোগ বেড়েই চলছে। লাগাতার বৃষ্টি শুরু হলে বিরম্বনার শেষ থাকবে না বলে জানিয়েছেন সাধারন জনতা ও পথচারী।

    স্থানীয় ব্যবসায়ী জামাল হোসেন জানিয়েছেন ,জনপ্রতিনিধিরা শুধু মাত্র নির্বাচন চলাকালীন সময় এই সড়ক ব্যবহার করেন কিন্তু সাধারণ জনগন ব্যবহার করেন বছরের পুরোটা দিন।

    গত এক বছর যাবৎ পঞ্চায়েত বাড়ীর উত্তর পাশে এবং লাকুরতলা স্লুইজ এর সড়ক দু'টির জন্য মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। দুদিন আগে হালকা বৃষ্টিপাতের কারণে এই রস্তার বেহাল দশা চোখে পড়েছে।
    সামনে বর্ষামৌসুম স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে  স্লুইজ নির্মানের পওে সামনে ও পিছনের রাস্তা টুকু চলা চলের জন্য উপযোগী করে দেয়ার জোড়দাবী ভুক্তভোগী জনসাধারণ।

    সড়কের বিষয়ে কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মোঃ শহিদ বলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সঙ্গে আলাপ করেছি তিনি বলেন এই দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ