ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল ফজল হাওলাদ‍ারের ‍ইন্তেকাল বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো  
  • র‍্যাবের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে দুটি নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

    র‍্যাবের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে দুটি নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র
    ডিক্যাবের অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাহিনীর কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দুটি বিষয়ের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র।

    আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ কথা বলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। 


    ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বক্তৃতায় র‍্যাবের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে মানবাধিকার রক্ষা অন্যতম অগ্রাধিকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও এর কিছু কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি তারই প্রতিফলন। 

    র‍্যাব ও এর কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে পিটার ডি হাস বলেন, ‘এ ক্ষেত্রে আমরা বাংলাদেশের কাছ থেকে দুটি বিষয়ে নিশ্চয়তা চাচ্ছি। একটি হচ্ছে, র‍্যাব ও সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি। আরেকটি হলো, পুনর্গঠন, যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর সামনে না ঘটে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো কার্যক্রমের তালিকা নেই।’ 

    অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস। 

    পদ্মা সেতু ব্যবহার নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূতপদ্মা সেতু ব্যবহার নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত
    এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। 

    উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র‍্যাব এবং এর সাত (সাবেক ও বর্তমান) কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

    এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বারবার অনুরোধ করা হলেও জবাবদিহি নিশ্চিত করার সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া র‌্যাবের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব নয় বলে একাধিকবার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ