ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • মঠবাড়িয়ায় প্রথম ধাপে ৮১৫০ জন করোনার টিকা গ্রহণ 

    মঠবাড়িয়ায় প্রথম ধাপে ৮১৫০ জন করোনার টিকা গ্রহণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরের মঠবাড়িয়ায় (কোভিড-১৯) করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে এ পর্যন্ত ৮ হাজার ১‘শ ৫০ জন টিকা গ্রহণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত ৭ জানুয়ারী রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ১ম টিকা গ্রহণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বিভিন্ন গণ মাধ্যম কর্মি ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, মঠবাড়িয়ায় প্রথম ধাপে ৮ হাজার ৫’শ ডোজ করোনা টিকা এসেছে। টিকা গ্রহণে জন সাধারনের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আমরা প্রত্যন্ত এলাকার জন সাধারনের সুবিধার্থে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকে টিকা দানের ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, প্রথম ডোজের জন্য টিকা বাড়িয়ে দেয়া ও দ্বিতীয় ডোজের জন্য আবেদন করেছি।
    এদিকে করোনার দ্বিতীয় ঢেউ শুর” হওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু পৌর শহরে মনিটরিং অব্যহত রেেেখছেন। তিনি এসময় পথচারীদের মাস্ক পরিয়ে দিচ্ছেন ও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সতর্কও করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ