ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কলেজের কোষাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

    কলেজের কোষাধ্যক্ষকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফাকে নৃসংশভাবে খুন করেছে দুর্বৃত্তরা। 

    তিনদিন নিখোঁজ থাকার পর ডৌয়াতলা গ্রামের সরকার বাড়ির একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে বামনা থানা পুলিশ। নিহতের শরীরে ৯টি ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

    শুক্রবার সকাল ৬টায় সরকার বাড়ির পেছনে একটি নালা খালে লাশটি ভাসতে দেখতে পান এক নারী। তার চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়। 

    এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা হলেন নিহতের ভাগিনা একই গ্রামের জব্বার আলী হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান(৪০) ও মতি সরকারের ছেলে মো. নাসির (৩৫)। 

    বামনা থানার ওসি তদন্ত মো. আবুল হোসেন শরিফ জানান, লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করার সময় শরীরে প্রায় ৯টি ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে বুধবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী আলমতাজ বেগম বলেন, বুধবার রাতে শেষ কথা হয় তার সাথে। 

    এরপর তার ফোন বন্ধ পাই আমরা। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারো সাথে কোনো বিবাদ রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, তার ভাগিনা কিছুদিন পূর্বে তাকে হত্যার উদ্দ্যেশে আঘাত করেছিল। তখনে বলেছিল তাকে মেরে ফেলবে। 

    আমি পুলিশের কাছে দাবি করছি বিষয়টি তদন্ত করে সঠিক হত্যাকারীদের বিচার করুন। হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, গোলাম মোস্তফা একজন নিষ্ঠাবান কর্মচারী ছিলেন। 

    তাকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ