ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাউফলে বিদ্যুতায়িত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

    বাউফলে বিদ্যুতায়িত হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে মো. হাসান (১২) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসান হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মো. হারুন প্যাদা। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা হারুন (৩৫) ও মা মোসা. ডলি বেগম (৩০) পাগল প্রায়। 

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল বেলা জরুরী প্রয়োজনে উপজেলা সদরে যান হাসানের বাবা ও মা। ঘরে একাই ছিল হাসান। 

    বিকেল সোয়া পাঁচটার দিকে পোষাক ইস্ত্রী করাতে গিয়ে বিদ্যুতায়িত হয় হাসান। বিষয়টি বাড়ির লোকজনের নজরে আসে। তাঁরা অচেতন অবস্থায় হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন দায়িত্বে থাকা চিকিৎসক হাসানকে মৃত্যু ঘোষনা করেন। 

    দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই হাসানের মৃত্যু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ