ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৬ জুন: ইতিহাসের এই দিনে

    ৬ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার, ৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৬৫৪ - সুইডেনের রানী ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।
    ১৬৬০ - সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।
    ১৭৫২ - একটি ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়।
    ১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।
    ১৮০৮ - নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।
    ১৮০৯ - সুইডেনের সংবিধান প্রনয়ণ করা হয়।
    ১৮৩৩ - আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনই প্রথম প্রেসিডেন্ট, যিনি ট্রেনে চড়েন।
    ১৮৪৪ - খ্রিস্টীয় যুবাদের দেহ মন চেতনা বিকাশের জন্য এক আন্তর্জাতিক সংস্থা ওয়াই এম সি এ বা YMCA লণ্ডনে প্রতিষ্ঠিত হয়।
    ১৮৮২ - আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে।
    ১৮৮৪ - ভারতের সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
    ১৯০৩ - হীরালাল সেন প্রথম আলিবাবা ও চল্লিশ চোর নামের থিয়েটার চলচ্চিত্রায়িত করেন এবং জবাকুসুম হেয়ার অয়েল' আর 'এডওয়ার্ডস টনিক'-এর ওপর বিজ্ঞাপনী ছবি তৈরি করেন।
    ১৯১৯ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
    ১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। ১৯৫৬ সালে এর পাশাপাশি আকাশবাণী হিসাবে পরিচিতি পায়।
    ১৯৬৪ - ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর।
    ১৯৭৫ - বাংলাদেশে সকল বেসরকারী সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়।
    ১৯৮২ - দখলদার ইসরাইলী বাহিনী আবারও লেবাননে হামলা চালায়।
    ১৯৮৩ - কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
    ১৯৮৯ - সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত।
    ১৯৯১ - ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।
    ১৯৯৩ - সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু।
    ১৯৯৪ - কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত।

    জন্ম
    ৬৭৯ - হজরত উম্মে সালমা (রা.)।
    ১৫৯৯ - দিয়েগো বেলাসকেস, বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী। (মৃ. ১৬৬০)
    ১৭৯৯ - আলেক্সান্দ্‌র পুশকিন, আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসাবে আখ্যায়িত। (মৃ. ১৮৩৭)
    ১৮৫০ - কার্ল ফের্ডিনান্ড ব্রাউন, জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। (মৃ. ১৯১৮)
    ১৮৭৫ - জার্মান ঔপন্যাসিক ছোটগল্পকার ও প্রাবন্ধিক প'ল টমাস মান।(মৃ.১২/০৮/১৯৫৫)
    ১৯০১ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। (মৃ.২১/০৬/১৯৭০)
    ১৯১১ - নীহাররঞ্জন গুপ্ত, ভারতের বাঙালি চর্মচিকিৎসক ও ঔপন্যাসিক ।(মৃ.২০/০২/১৯৮৬)
    ১৯১৮ - এডুইন জি ক্রেবস, মার্কিন প্রাণরসায়নবিদ। (মৃ. ২০০৯)
    ১৯২৯ - সুনীল দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ। (মৃ. ২০০৫)
    ১৯৩০ - ফ্রাঙ্ক টাইসন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার (মৃ. ২০১৫)
    ১৯৪০ - টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার (মৃ. ২০১০)
    ১৯৪৩ - আসিফ ইকবাল (ক্রিকেটার), ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার।
    ১৯৪৪ - ফিলিপ এ শার্প, মার্কিন জিনবিজ্ঞানী এবং আণবিক জীববিজ্ঞানী।
    ১৯৭০ - সুনীল জোশী, ভারতীয় ক্রিকেটার।
    ১৯৮৫ - ড্রু ম্যাকইন্টায়ার, স্কটিশ পেশাদার কুস্তিগির।

    মৃত্যু
    ১৭৫৫ - ফরাসি লেখক লুই সেন সিমুন।
    ১৭৭৭ - দীনহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিড়ম্বিত নবাব মীর কাসিম আলী।
    ১৮৩২ - জেরেমি বেন্থাম, ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক। (জ. ১৭৪৮)
    ১৮৬৭ - কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত।(জ.১৮২০)
    ১৯১৯ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক ।(জ.২০/০৮/১৮৬৪)
    ১৯৬৮ - রবার্ট এফ কেনেডি, আমেরিকান রাজনীতিক এবং আইনজীবী। (জ. ১৯২৫)
    ১৯৭১ - ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা লাবণ্যপ্রভা দত্ত।(জ.১৮৮৮)
    ১৯৭২ - হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।
    ১৯৭৪ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর ।(জ.২৪/০৯/১৯০৭)
    ২০১৪ - বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম
    ২০১৬ - ভিক্টর কর্চনই, সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ও লেখক ছিলেন। (জ. ১৯৩১)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ