ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৭ জুন: ইতিহাসের এই দিনে

    ৭ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার, ৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১০৯৯ - ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে।
    ১৪১৩ - নেপলসের রাজা ল্যাডিস্ল রোম দখল করেন।
    ১৫৪৬ - আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান ঘটে।
    ১৫৫৭ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৬৫৪ - ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
    ১৭৬৫ - উত্তর পারস্যে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
    ১৮১০ - নবাব সৈয়দ জিনে উদ্দিন বাংলার মসনদে আরোহণ করেন।
    ১৮৭৯ - ল্যাটিন আমেরিকার তিনটি দেশ পেরু, চিলি ও বলিভিয়ার মধ্যে পাঁচ বছরের যুদ্ধ শুরু হয়।
    ১৯০৪ - সুইডেনের কাছ থেকে নরওয়ে স্বাধীনতা লাভ করে।
    ১৯৬৬ - ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত আহত হয়।
    ১৯৭১ - মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কর্তৃক ৫শ’ ও ১শ’ টাকার নোট বাতিল ঘোষণা করা হয়।
    ১৯৭৩ - বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত হয়।
    ১৯৭৫ - ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
    ১৯৮০ - ইহুদিবাদী ইসরাইলের জঙ্গীবিমানগুলো ইরাকের রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ইরাকি পারমাণবিক স্থাপনায় এক আগ্রাসী অভিযান চালিয়ে তা ধ্বংস করে দেয়।
    ১৯৮৮ - বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।
    ১৯৮৯ - সুরিনামে বিমান দুর্ঘটনায় ১৬২ জন মৃত্যুবরণ করে।
    ১৯৯১ - পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ২শ’ যাত্রীর প্রাণহানি ঘটে।
    ১৯৯২ - আজারবাইজানে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে এবুলতাজ এলসিব জয়লাভ করেন।

    জন্ম
    ১৫৬ - ওয়ু হান, চিনের সম্রাট।
    ১৫০২ - তৃতীয় জন, পর্তুগালের রাজা।
    ১৭৭০ - রবার্ট জেঙ্কিন্সন, ইংরেজ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
    ১৮১১ - জেমস ইয়াং সিম্পসন, স্কটিশ ডাক্তার। (মৃ. ১৮৭০)
    ১৮৩৭ - অ্যালোইস হিটলার, অ্যাডলফ হিটলারের বাবা।
    ১৮৪০ - বাঙালি নাট্যব্যক্তিত্ব বিহারীলাল চট্টোপাধ্যায়। (মৃ.১৯০১)
    ১৮৪৩ - মার্কিন শিক্ষাব্রতী ও আমেরিকায় প্রথম কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী সুশান এলিজাবেথ ব্লো। (মৃ.২৭/০৩/১৯১৬)
    ১৮৪৮ - পল গোগাঁ, ঊনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।(মৃ.০৯/০৫/১৯০৩)
    ১৮৬২ - ফিলিপ এডুয়ার্ড আন্টন ফন লেনার্ড, নোবেল পুরস্কার বিজয়ী স্লোভাক বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী।
    ১৮৬৮ - চার্লস রেনিয়ে ম্যাকিন্টস, স্কটিশ চিত্রশিল্পী ও স্থপতি।
    ১৮৬৮ - মোহাম্মদ আকরম খাঁ, বাঙালি সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত।
    ১৮৭১ - খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।
    ১৮৭৩ - প্রখ্যাত বাঙালি চিকিৎসাবিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।(মৃ.১৯৪৬)
    ১৮৭৯ -আর্নেস্ট হার্টসফিল্ড, জার্মানীর বিখ্যাত প্রাচ্যবিদ ও ইরান-বিশেষজ্ঞ।
    ১৮৯৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, মার্কিন পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিজ্ঞানী। (মৃ. ১৯৮৬)
    ১৮৯৬ - ইমরে নাগি, হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ। (মৃ. ১৯৫৮)
    ১৯০৯ - জেসিকা ট্যান্ডি, ব্রিটিশ অভিনেত্রী। (মৃ. ১৯৯৪)
    ১৯১৭ - রাজেন তরফদার, প্রখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক,অভিনেতা ও চিত্রনাট্যকার ।(মৃ.২৩/১১/১৯৮৭)
    ডিন মার্টিন, আমেরিকান গায়ক, অভিনেতা ও প্রযোজক।
    ১৯২৮ - জেমস আইভরি, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৯৩১ - ভার্জিনিয়া ম্যাকেনা, ব্রিটিশ অভিনেত্রী।
    ১৯৩৫ - শ্যামা, ভারতীয় অভিনেত্রী। (মৃ. ২০১৭)
    ১৯৪৮ - জিম ওয়ালটন, আমেরিকান ব্যবসায়ী।
    ১৯৫২ - ওরহান পামুক, ২০০৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী তুর্কী সাহিত্যিক।
    ১৯৫২ - লিয়াম নিসন, আইরিশ চলচ্চিত্র অভিনেতা।
    ১৯৫৫ -রঞ্জন ঘোষাল, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, গায়ক,গীতিকার, লেখক ও নাট্যব্যক্তিত্ব।(মৃ.০৯/০৭/২০২০)
    ১৯৫৮ - প্রিন্স রজার্স নেলসন, বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী। (মৃ. ২০১৬)
    ১৯৫৯ - মাইক পেন্স, মার্কিন রাজনীতিবিদ এবং আইনজীবী।
    ১৯৬৪ - গ্রেইম লেব্রয়, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৬৫ - মাইক ফোলি, আমেরিকান লেখক, অভিনেতা, এবং সাবেক পেশাদার কুস্তিগির এবং ধারাভাষ্যকার।
    ১৯৭০ - কাফু, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।
    ১৯৭২ - ফেরদৌস, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা।

    মৃত্যু
    ৮৬২ - আল-মুনতাসির, আব্বাসীয় খলিফা। (জ. ৮৩৭)
    ১৩২৯ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা।
    ১৫৬৫ - হুসাইন নিজাম শাহ, দাক্ষিণাত্যের রাজা।
    ১৮২৬ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, জার্মান আলোকবিজ্ঞানী। (জ.০৬/০৩/ ১৭৮৭)
    ১৮৬৩ - রিচার্ড মার্শ হো, রোটারি ছাপাখানার মার্কিন উদ্ভাবক।
    ১৯৩৭ - জিন হার্লো, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯১১)
    ১৯৪৮ - লুই ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত। (জ. ১৮৬৪)
    ১৯৫৪ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ। (জ.২৩/০৬/১৯১২)
    ১৯৬৫ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা। (জ. ১৯২১)
    ১৯৬৭ - ডরোথি পার্কার, আমেরিকান কবি, লেখক, সমালোচক এবং বিদ্রুপাত্মক রচনাকার। (জ. ১৮৯৩)
    ১৯৭০ - এডওয়ার্ড মরগ্যান ফরস্টার, ইংরেজ ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক।(জ.০১/০১/১৮৭৯)
    ১৯৭৮ - রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ, ব্রিটিশ রসায়ন বিজ্ঞানী। (জ. ১৮৯৭)
    ১৯৮০ - হেনরি মিলার, আমেরিকান লেখক।
    ২০০২ - বসপ্পা ধনপ্পা জত্তী, ভারতের পঞ্চম ভারতের উপরাষ্ট্রপতি। (জ. ১৯১২)
    ২০১৫ - ক্রিস্টোফার লী, ইংরেজ অভিনেতা, গায়ক, লেখক এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী। (জ. ১৯২২)
    ২০১৫ - শেখ রাজ্জাক আলী, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক স্পিকার। (জ. ১৯২৮)

    দিবস
    বিশ্ব নিরাপদ খাদ্য দিবস।
    ঐতিহাসিক ছয় দফা দিবস, বাংলাদেশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ