ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৮ জুন: ইতিহাসের এই দিনে

    ৮ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার, ৮ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ২৫ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৬২৪ - পেরুতে ভূমিকম্প আঘাত হানে।
    ১৬৫৮ - পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে ৫ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন!
    ১৭০০ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।
    ১৮৩০ - জার্মান আবিস্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন!
    ১৮৫৫ - পর্তূগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।
    ১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে।
    ১৯৩০ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল।
    ১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।
    ১৯৩৮ - জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল।
    ১৯৩৯ - ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান।
    ১৯৪৮ - ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।
    ১৯৪৯ - শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।
    ১৯৫৩ - টর্নেডোতে মিশিগান ও ওহাইয়োতে ১১০ জনের মৃত্যু।
    ১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।
    ১৯৬৩ - আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপানবিরোধী প্রচার শুরু করে।
    ১৯৬৮ - বারমুডার সংবিধান গৃহীত হয়।
    ১৯৬৮ - মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন।
    ১৯৭০ - আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
    ১৯৮৮ - নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত।
    ১৯৯০ - ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত।
    ১৯৯১ - পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।
    ১৯৯২ - ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনী নেতাকে হত্যা করে।
    ১৯৯৫ - সাইপ্রাসে ৯৯% ভোটার পৃথক তুর্কী সাইপ্রিয়ট রাষ্ট্রের পক্ষে রায় দেয়।
    ২০০২ - বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

    জন্ম
    ১৩১৮ - রাজা দ্বিতীয় এডওয়ার্ডের কন্যা ইলিওনা প্ল্যান্টাগ্যানেটের জন্ম।
    ১৮৯৭ - বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু।(মৃ.১৯৮৬)
    ১৯০৪ - বীরেশচন্দ্র গুহ ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী।(মৃ.২০/০৩/১৯৬২)
    ১৯১৬ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।(মৃ.২০০৪)
    ১৯৫৫ - টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।
    ১৯৭৫ - শিল্পা শেঠী, ভারতীয় অভিনেত্রী ৷

    মৃত্যু
    ৬৩২ - মুহাম্মাদ,ইসলাম ধর্মের প্রবর্তক ।
    ১৮০৯ - বৃটেনের বিখ্যাত লেখক ও দার্শনিক থমাস পাইন পরলোকগমন করেন।
    ১৮৪৫ - এন্ড্রু জ্যাক্‌সন,মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।
    ১৯৬৯ - হলিউডের খ্যাতনামা অভিনেতা রবার্ট টেলরের মৃত্যু।
    ১৯৭০ - আব্রাহাম মাসলো, একজন আমেরিকান মনোবিজ্ঞানী।
    ১৯৯১ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক ।(জ.০১/০৬/১৯৩৫)
    ১৯৯৮ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
    ২০১২ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক  ও সমালোচক ।(জন্ম  ১১/০৭/১৯৩৩)

    দিবস
    বিশ্ব মহাসাগর দিবস ৷
    আজ আন্তর্জাতিক আল-কুদস দিবস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ