ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • ছাদ থেকে পরে প্রাণ গেল শ্রমিকের

    ছাদ থেকে পরে প্রাণ গেল শ্রমিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ার পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। 

    তার বাড়ি একই ইউনিয়নের বৌদ্দপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত আবু কাসেম। প্রতিবেশি নুর ইসলাম জানায়, শনিবার সকালে কাসেম পাশ্ববর্তী গ্রাম বলিপাড়া এলাকায় কাজ করতে যায়। 

    বেলা সাড়ে ১২টার দিকে কাজ করতে গিয়ে একপর্যায়ে বাড়ির ছাদ থেকে পরে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশটি হাসপাতালে রয়েছে। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. চিন্ময় হাওলাদার জানান, ওই শ্রমিক ছাদ থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ