ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৯ জুন: ইতিহাসের এই দিনে

    ৯ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ৫৩ - রোমান সম্রাট নিরো ক্লডিয়া অক্টাভিয়াকে বিয়ে করেন।
    ৬৮ - রোমান সম্রাট নিরো আত্মহত্যা করেন।
    ১৫৩৫ - স্পেনীয় সৈন্যবাহিনী ল্যাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। এর মধ্য দিয়ে দেশটিতে ২৭৬ বছরের স্পেনীয় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়।
    ১৭৫২ - ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে।
    ১৯১৫ - আমেরিকান গিটারিস্ট ‘লিস পল’ জন্মগ্রহণ করেন। তিনি ইলেক্ট্রিক গিটারের বর্তমান রূপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
    ১৯২৪ - বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
    ১৯৩১ - প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়।
    ১৯৪০ - নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
    ১৯৫৬ - আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়।
    ১৯৫৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন।
    ১৯৬০ - চীনে টাইফুন মেরি আঘাত হানে। এক হাজার ৬০০ জনের মৃত্যু হয়।
    ১৯৬৭ - ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ।
    ১৯৭৩ - স্পেনে এডমিরাল রানেকা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

    জন্ম
    ১৬৪০ - রোমান শাসক লিওপড।
    ১৬৭২ - রাশিয়ার প্রথম পিটার, ১৬৮২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়া শাসন করেন। (মৃ. ১৭২৫)
    ১৭৮১ - জর্জ স্টিফেনসন, বৃটিশ প্রকৌশলী ও লোকোমোটিভ আবিষ্কারক। (মৃ.১২/০৮/১৮৪৮)
    ১৮৩৬ - ইংল্যান্ডের প্রথম নারী মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন।
    ১৮৪৩ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি। (মৃ. ১৯১৪)
    ১৮৭৫ - হেনরি ডেল, ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ। (মৃ. ১৯৬৮)
    ১৯১৫ - লেস পল, মার্কিন জ্যাজ, কান্ট্রি এবং ব্লুজ গিটারবাদক, গীতিকার এবং আবিষ্কারক। (মৃ. ২০০৯)
    ১৯১৬ - রবার্ট ম্যাকনামারা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। (মৃ. ২০০৯)
    ১৯৩১ - নন্দিনী শতপতি, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক ছিলেন। (মৃ. ২০০৯)
    ১৯৪৯ - কিরণ বেদি, অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং সামাজিক কর্মী।
    ১৯৬৩ - জনি ডেপ, মার্কিন অভিনতা, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার।
    ১৯৭৫ - অ্যান্ড্রু সাইমন্ডস, ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৭৭ - উসমান আফজাল, পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৭৮ - মিরোস্লাভ ক্লোসা, জার্মান ফুটবলার।
    ১৯৮১ - ন্যাটালি পোর্টম্যান, ইসরায়েলী-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
    ১৯৮৪ - মাসুদ শোজেই, ইরানি ফুটবলার।
    ১৯৮৪ - ওয়েসলি স্নাইডার, ডাচ ফুটবলার।
    ১৯৮৫ - সোনম কাপুর, ভারতীয় অভিনেত্রী।
    ১৯৮৭ - মুশফিকুর রহিম, বাংলাদেশী ক্রিকেটার।

    মৃত্যু
    ১৮৩৪ - উইলিয়াম কেরী, বৃটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক ও বাংলা গদ্যরীতির প্রবর্তক। (জ.১৭/০৮/১৭৬১)
    ১৮৭০ - চার্লস ডিকেন্স, ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। (জ.০৭/০২/১৮১২)
    ১৯০০ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক। (জ.১৫/১১/১৮৭৫)
    ১৯৫৮ - রবার্ট ডোনাট, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (জ. ১৯০৫)
    ১৯৫৯ - এডলফ অটো রিনহোল্ড উইনদস, নোবেলজয়ী জার্মান রসায়ন বিজ্ঞানী। (জ.২৫/১২/১৮৭৬)
    ১৯৬৮ - বঙ্কিমচন্দ্র সেন, বাঙালি সাংবাদিক ও দেশ (পত্রিকা)র সম্পাদক।(জ.১৮৯২)
    ১৯৮৯ - জর্জ ওয়েলস বিডেল, মার্কিন জিনবিজ্ঞানী। (জ. ১৯০৩)
    ২০১১ - মকবুল ফিদা হুসেন, ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী। (জ.১৭/০৯/১৯১৫)
    ২০১২ - ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী।(জ.১৯৩২)
    ২০১৫ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।

    দিবস
    আজ আর্ন্তজাতিক আর্কাইভস দিবস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ