ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সবজি খিচুড়ি রান্নার সহজ রেসিপি

    সবজি খিচুড়ি রান্নার সহজ রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয় কমবেশি সবারই। ভুনা খিচুড়ির পাশাপাশি সবজি খিচুড়িও স্বাদে অনন্য। আবার এটি স্বাস্থ্যকরও বটে।

    কারণ সব ধরনের সবজি দিয়ে রান্না করা হয় এই খিচুড়ি। এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পায়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই খিচুড়ি। জেনে নিন রেসিপি-

    সবজি খিচুড়ি রান্নার সহজ রেসিপি

    উপকরণ

    ১. চাল ২ কাপ
    ২. মুগ ডাল আধা কাপ
    ৩. মসুর ডাল আধা কাপ
    ৪. গাজর, আলু, ফুলকপিসহ সবজি কাধা কাপ
    ৫. পেঁয়াজ কুঁচি আধা কাপ
    ৬. আদা কুঁচি ২ চা চামচ
    ৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
    ৮. জিরা বাটা ১ চা চামচ

    সবজি খিচুড়ি রান্নার সহজ রেসিপি

    ৯. রসুন কুঁচি ২ চা চামচ
    ১০. কাঁচা মরিচ ৫-৬টি
    ১১. তেজপাতা ২/৩টি
    ১২. দারুচিনি ২/৩টি
    ১৩. এলাচ ২/৩টি
    ১৪. লবণ স্বাদমতো
    ১৫. তেল আধা কাপ ও
    ১৬. ঘি ১ টেবিল চামচ।

    সবজি খিচুড়ি রান্নার সহজ রেসিপি

    পদ্ধতি

    প্রথমে মুগ ডাল ভেজে নিন। তারপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন।

    তারপর সব মসলা দিয়ে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে সবজি দিয়ে দিন। এরপর ৬-৭ কাপ পানি দিয়ে ঢেকে দিন।

    চুলার আঁচ বাড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ দমে রাখুন। নামানোর আগে ঘি দিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ