ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সংক্রান্ত পোস্ট সরাতে সরকারের নির্দেশ

    ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সংক্রান্ত পোস্ট সরাতে সরকারের নির্দেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোভিড-১৯ এর ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সংক্রান্ত কন্টেন্টগুলো সরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ (২২ মে) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    শুক্রবার প্রকাশিত বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, আপনার প্ল্যাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ উল্লেখ করে বা বোঝায় এমন সকল পোস্ট সরিয়ে ফেলুন।

    একই বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, আমাদের নজরে এসেছে যে, কোভিড-১৯ এর একটি ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ সারাদেশে ছড়িয়ে পড়ছে বলে ভুলভাবে অনলাইনে প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা।

    ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোনো প্রতিবেদনেই করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করা হয়নি।

    করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি অনেক বেশি সংক্রামক। এটি গত বছর প্রথমবারের মতো ভারতে শনাক্ত করা হয়। আরো কয়েকটি দেশেও এটি ছড়িয়েছে। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে অসংখ্য দেশ ভারতীয় ফ্লাইটও বন্ধ করে দিয়েছে।

    ফের করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখলো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৯৪ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৭ হাজার। করোনার পরীক্ষার সংখ্যাও অনেক বাড়িয়েছে ভারত। গত একদিনে ২০ লাখ ৬৬ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশটিতে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ