ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • চিংড়ি বিরিয়ানি তৈরির সহজ উপায়

    চিংড়ি বিরিয়ানি তৈরির সহজ উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিকেন বা বিফ বিরিয়ানি তো আমরা সচরাচর খেয়েই থাকি। এবার একটু ভিন্নধর্মী কিছু ট্রাই করে দেখা যাক। সবাই চিংড়ি দিয়ে পোলাও করলেও চিংড়ি মাছের বিরিয়ানি তেমন পরিচিত না বাংলাদেশের ভোজন রসিকদের কাছে। তবে নিশ্চিতভাবেই বলা যায় যে একবার এই বিরিয়ানি খাবে সে বার বার এই বিরিয়ানি খেতে চাইবে।

    চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই আমরা ঘরে তৈরি করতে পারি চিংড়ি বিরিয়ানি।

    উপকরণ

    রাইস প্রস্তুতের জন্য যা প্রয়োজন :

    বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ

    দারুচিনি ১ টি

    লবণ ১/২ চা চামচ

    লবঙ্গ ৪/৫ টি

    এলাচ ৪/৫ টি

    ১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবণ দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। চাল ভিজিয়ে রাখার কারণে আর গরম পানির কারণে খুব তাড়াতাড়ি চাল সিদ্ধ হয়ে যাবে।
    চিংড়ি প্রস্তুতের জন্য যা প্রয়োজন:

    চিংড়ি- ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো )

    আদা বাটা- ২ চা চামচ

    রসুন বাটা-২ চা চামচ

    লবণ সামান্য

    মরিচ গুড়া- ১ চা চামচ

    দারুচিনি ১টি

    আস্ত জিরা ১ চা চামচ

    তেজপাতা ১ টি

    এলাচ ৫ টি

    পেয়াজ বেরেস্তা ১/২ কাপ

    টকদই ১ কাপ

    তেল ১/২ কাপ

    ধনে পাতা কুচি
    প্রণালী:

    চিংড়ি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা ,মরিচ গুড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর প্যানে তেল গরম করে গরম মশলা গুলো দিয়ে দিন। সুগন্ধ বের হলে তাতে চিংড়ি দিয়ে ৩/৪ মিনিট ভাজুন মাঝারি আচে।

    ভাজা চিংড়িগুলো তুলে আলাদা করে রাখুন। একই তেলে টকদই ,পেয়াজ বেরেস্তা, ধনে পাতা দিন। ৫ মিনিট রান্না করে এতে আবার ভাজা চিংড়ি গুলো দিয়ে দিন। ২মিনিট রান্না করুন, এইসময় প্যান ঢেকে রাখুন। ঢাকনা খুলে সিদ্ধ চাল দিয়ে দিন। এরপর আবার ঢেকে মাত্র ৫ মিনিট রান্না করুন। লবণ চেখে দেখুন ,কম মনে হলে আরও দিন।
    ব্যস হয়ে গেল মজাদার চিংড়ি বিরিয়ানি!


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ