ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • সু চি সুস্থ, অচিরেই আদালতে হাজির হবেন: সেনাপ্রধান

    সু চি সুস্থ, অচিরেই আদালতে হাজির হবেন: সেনাপ্রধান
    মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের জান্তাপ্রধান দাবি করেছেন, দেশটির বেসামরিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন। তিনি দিন কয়েকের মধ্যে আদালতে হাজির হবেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রথম কোনো টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি হংকংয়ের একটি টেলিভিশনকে গত বৃহস্পতিবার দুই ঘণ্টার সাক্ষাৎকার দেন। তাঁর পুরো সাক্ষাৎকার এখনো প্রচারিত হয়নি। তবে তাঁর সাক্ষাৎকারের একটি অংশ গতকাল শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

    মিন অং হ্লাইংয়ের সাক্ষাৎকারের যে অংশটুকু সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে তিনি বলেন, ‘অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতে অবস্থান করছেন। তিনি কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ