ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • আমতলীতে ধর্ষণ চেষ্টার শাস্তি জুতার বাড়ী

    আমতলীতে ধর্ষণ চেষ্টার শাস্তি জুতার বাড়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেক টেনে ঘরের মধ্যে নিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষণ চেষ্টাকারীকে ছিটকে ফেলে দিয়ে নিজেকে রক্ষা করে ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত (৫ জুন) রবিবার দুপুরের দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর মাছ বজার এলাকায়। 

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৫ জুন) দুপুরের দিকে গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ওই ছাত্রী বাসায় ফেরার পথে একই গ্রামের বাসিন্দা অবৈধ সার কীটনাশক ব্যবসায়ী জামাল আকন (৪০) গাজীপুর মাছ বাজার এলাকার বাসা সংলগ্ন রাস্তা থেকে ঐ ছাত্রীকে জোরপূর্বক হাত ধরে টেনে বাসায় নিয়ে যায় এবং ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টাকারীর হাত ছিটকে বাসা বেড়িয়ে তার নিজ বাসায় এসে তার বাবাকে জানায়।

    অভিযোগ রয়েছে, ধর্ষণচেষ্টাকারী জামাল আকন আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রভাশালী নেতার স্নেহভাজন, তার ভয়ে আইনের আশ্রয় নিতে পারছেন না ভিকটিম পরিবার।

    এঘটনায় ৭  জুন  মঙ্গলবার   আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী ঐ নেতার  ভগ্নিপতি গোলাম রহমান হরমুজ (হরমুজ) মেম্বারের বিল্ডিংয়ের ছাদে বসে শালিস বৈঠকে অভিযুক্ত জামাল আকনকে জুতার বাড়ী প্রদান করে সতর্ক করে দেওয়া হয়। ।

    এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত জামাল আকনকে আইনের আওতায় এনে শাস্তির  দাবী  জানান । 

    আমতলী থানার (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এখোনো কোন অভিযোগ পাইনাই  অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ