ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

    তর্কে জড়ালেন সিএনএনের ইহুদি উপস্থাপিকা!

    তর্কে জড়ালেন সিএনএনের ইহুদি উপস্থাপিকা!
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন সিএনএনের ইহুদি উপস্থাপিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইহুদিবিদ্বেষী বলে দোষারোপ করেছেন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ইহুদি উপস্থাপিকা বিয়ানা গোলোদ্রায়গা।

    ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেলআবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএনের ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

    সিএনএনকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে গত শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী খুব সাধারণভাবে মন্তব্য করেন- ইসরাইলি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সঙ্গে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক রয়েছে।

    তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে ইসরাইলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে। স্রোত এখন ইসরাইলের বিপরীতে।

    শাহ মেহমুদ কোরেশির এ বক্তব্যের পর বিয়ানা গোলোদ্রায়গা সাংবাদিকসুলভ আচরণ বাদ দিয়ে কোরেশিকে ইহুদিবিদ্বেষী বলে অভিযুক্ত করেন। বিয়ানা গোলোদ্রায়গা নিজেও একজন ইহুদি নাগরিক।

    বিয়ানা গোলোদ্রায়গা পরে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ