ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • গরমে সারাদিন সতেজ থাকুন সহজে

    গরমে সারাদিন সতেজ থাকুন সহজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই অস্বস্তির গরমে স্বস্তি পেতে আমাদের মানতে হবে কিছু নিয়ম। এতে করেই এই অস্থির গরমে পাওয়া যাবে কিছুটা স্বস্তি। তাই আজকে জানবো কিভাবে এই অতিরিক্ত গরমেও সারাদিন নিজেকে সতেজ রাখবেন।

    প্রচুর পানি পান করতে হবে- গরমে সতেজ থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। এছাড়া মৌসুমী ফলের রসও গরমে সতেজ রাখতে বেশ উপকার করে।

    তাই পানি খাবার পাশাপাশি ডাবের পানি কিংবা ফলের রস খাবার চেষ্টা করুন। এর ফলে শরীরে পানির সমতা বজায় থাকবে। আপনিও শারীরিকভাবে বেশ সতেজ অনুভব করবেন।

    সুতি ও ঢিলেঢালা কাপড় পরিধান করুন- গরমের দিনে সুতি ও ঢিলেঢালা জামা পরার চেষ্টা করুন। এতে করে ঘেমে গেলেও তা কম সময়ে শুকিয়ে যাবে। এ সময় হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক আপনাকে গরমে বেশ আরাম দেবে। তাই অফিসের জন্য কিংবা যেকোনো কাজে বের হওয়ার সময় হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন।

    সুগন্ধি ব্যবহার করুন- সারাদিন ফ্রেশ থাকতে সুগন্ধি ব্যবহার অপরিহার্য। ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পেতে সবচেয়ে সহজ উপায় হলো সুগন্ধি ব্যবহার করা। তবে খুব হালকা ঘ্রানের সুগন্ধি ব্যবহার করবেন এতে করে সারাদিন থাকবেন সতেজ।

    খাদ্যতালিকায় রাখুন প্রচুর শাকসবজি- গরমে সবথেকে বেশি সমস্যা হয় অতিরিক্ত ঘামের কারণে। অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে ক্লান্ত লাগে শরীর। তাই আপনার খাদ্যতালিকায় রাখতে হবে প্রচুর শাকসবজি। এতে করে কোষ্ঠকাঠিন্যসহ নানা রোগ থেকে মুক্ত থাকবেন। আর শরীর থাকবে সতেজ।

    নিয়মিত গোসল করবেন- গরমের দিনে সতেজ থাকতে গোসলের বিকল্প নেই। বাইরে রোদ থেকে এসেই ঘাম শুকিয়ে গোসল করে নিবেন। এতে আপনার সকল ক্লান্তি কেটে যাবে। নিজেকে সতেজ অনুভব করবেন নিমিষেই।

    সবশেষে গরমে অবশ্যই নিজের শরীর এবং ত্বকের যত্ন নিবেন এবং সানস্ক্রিন ব্যবহার করবেন। যতটুকু সম্ভব রোদ থেকে দূরে থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ