ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • একদিন আগে স্থগিত হলো সোনাকাটা ইউপি নির্বাচন

    একদিন আগে স্থগিত হলো সোনাকাটা ইউপি নির্বাচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রার্থী ও সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়েছে। এ কারণে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

    বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে তালতলীর সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

    তিনি আরও জানান, সোনাকাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রকরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই কারনে এলাকায় নির্বাচনী পরিবেশে বিঘ্ন হচ্ছে। তাই কমিশন এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে। পরবর্তী তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।

    প্রসঙ্গত, শেষ ধাপে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লরছেন চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৫ জুন উপজেলার আরও ৫ ইউনিয়নের সঙ্গে এই ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ