ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম

    পাথরঘাটায় সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা-কোড়ালিয়া খালের ওপর নির্মিত সোয়া ২ কোটি টাকার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে মেসার্স আমির ইঞ্জিনিয়িারিং কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 

    এ অনিয়মের কারনে স্থানীয়রা বাধা দিলে তাদেরকে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দেয়ার হুমকি দিয়েছে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার সোলইমান। এঘটনা উপজেলা প্রকৌশলীকে জানালে তারাও কোন পদক্ষেপ না নেয়ায় সেতুর উপরে মানববন্ধন করেন স্থানীয়রা। পরে সাংবাদিকরা এলজিইডির প্রকৌশলী চন্দন কুমারের কাছে গেলে তিনি পিচ ঢালাইয়ের সুড়কি ও কাদামাটির সংমিশ্রন তুলে ফেলে দিয়ে নতুন করে কাজ করার আশ্বাস দেন। 

    উপজেলা প্রকৌশলী অফিস ও সরেজমিনে গিয়ে জানা যায়, ২ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকায় মেসার্স আমির ইঞ্জিনিয়িারিং কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান হাড়িটানা-কোড়ালিয়া খালের উপর একটি ব্রিজ ও সংযোগ সড়কের কাজটি পায়। ওই সেতুর কাজ শুরু হয় ২০২০ সালের মে মাসে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে ডিসেম্বর মাসে। এর পর দীর্ঘদিন কাজ না করে ফেলে রাখেন মেসার্স আমির ইঞ্জিনিয়িারিং কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। পরবর্তীতে কিছুদিন আগে সেতুর কাজ শেষ করে সংযোগ সড়কের কাজ শুরু করলে সেখানে অন্য একটি পিচ ঢালাই সড়কের কাদামাটির সংমিশ্রনের শুড়কি নিয়ে কাজ শুরু করেন। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। তাদের দাবি, যাতে ভাল ভাবে সংযোগ সড়ক নির্মাণ করা হয়। 

    স্থানীয় মোসারেফ ফকির, মজিবুল হক, রেজাউল করিম মিরাজ, আবুবকর, ফজলুর রহমান বলেন,  এখানে কাদামাটি মিশ্রিত পচা ইটের খোয়া দিয়ে কাজ করে যাচ্ছে ঠিকাদার। আমরা সবাই মিলে বলার পরে গত কাল গভীর রাতে সেই মাটি মিশ্রিত খোয়ার উপর পানি দিয়েছে। তারা বেশীরভাগ সময়ে রাতের আধারে কাজ করে থাকে। আমরা এ প্রতিবাদ করলেই আমাদের চাঁদাবাজি মামলা দিবে বলে হুমকি দেয়। এই ভয়ে সাধারন মানুষ কেউ মুখ খুলতে পারি না। এখানে যেই কথা বলতে আসেন ম্যানেজার সুলাইমান তাকেই    হুমকি দিয়ে থাকেন। তাই ভয়ে কেউ কথা বলে না।

    এবিষয়ে মেসার্স আমির ইঞ্জিনিয়িারিং কর্পোরেশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকািরী আমির হোসননের মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও তিনি ফোন রিসিভ কেরেনন্ধ 

    করেন নি।  তবে ঘটনাস্থলে গেলে ওই ঠিকাদারের ম্যানেজার সোলাইমান সাংবাদিকদের খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।  পরে সাইফুল ইসলাম নামের এক শ্রমিকের সাথে কথা হলে তিনি জানান, ম্যানেজার তাদের এই নিয়মেই কাজ করতে বলেছেন তাই তারা করে যাচ্ছেন। 

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী চন্দ কুমার সোমবার রাতে জানান, হাড়িটানা-কোড়ালিয়া খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজের মান নিয়ে স্থানীয়রা আমাকে মুঠোফোনে অভিযোগ জানিয়েছে। আমার অফিস থেকে লোক পাঠিয়ে ও ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে কথা বলে কাজ বন্ধ করেছি। তাদের শ্রমিকের সংকট থাকায় আগামীকাল (মঙ্গলবার) মাটির সংমিশ্রনের খোয়া উঠিয়ে নতুন করে কাজ করবেন বলে বলে জানান। তা না করলে তিনি ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ