ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ 

    পাথরঘাটায় ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ 
    জাকির হাওলাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সাবেক ছাত্রলীগ নেতা জাকির হাওলাদারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। জাকিরের বাবা আব্দুল মজিদ এ অভিযোগ করেন। তার অভিযোগ মঙ্গলবার রাত দশটার দিকে কাকচিড়া ইউনিয়ন পরিষদের সামনে জাকিরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

    নিহত জাকির হাওলাদার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সাংগঠনিক থানার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

    জাকিরের বাবা জানান, তার ছেলের সাথে স্থানীয় জলিল ও খলিল হাওলাদারের দেনাপাওনা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। মামলার রায়ে গত তিনমাস আগে তাদের ১ বছরের সাজাসহ ১২লাখ টাকা জরিমানা করেন বরগুনার জজকোট । এই আসামিরা এখনও পলাতক রয়েছেন। এছাড়া পাথরঘাটা কুপধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়িও তার ছেলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের দ্বন্দ্ব চলছে।  জাকিরের বাবার অভিযোগ, এসব বিরোধের জের ধরে তার ছেলেকে হত্যা করেছে প্রতিপক্ষ।

    জাকিরের ভাই তাপস হালদার জানান, মঙ্গলবার রাত দশটার সময় তার ভাই স্কুল কমিটির নির্বাচনের প্রচারণা শেষে কাকচিড়া বাজারে ফিরছিল । এই সময় ইউনিয়ন পরিষদের সামনে একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি জাকিরেক অ্যাম্বুলেন্সে করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে রাজাপুর উপজেলা সদরে জাকির মারা যায় ।

    তিনি আরও জানান, সকালে জাকিরের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে । ময়নাতদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে।

    পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, জাকিরের মরদেহ বরগুনা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মামলা করার পরে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ