ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • চিনি-মসুর ডাল কিনবে টিসিবি

    চিনি-মসুর ডাল কিনবে টিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলাদা আলাদা লটে সাড়ে ২৮ হাজার টন চিনি-মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। এতে ২৮১ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।

    বুধবার (১৫ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান তিনি। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

    অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে মেঘনা সুগার রিফাইনারিজ লিমিটেড ও সিটিজ সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১৫ হাজার টন চিনি কেনা হবে। এতে সর্বমোট ১২৩ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা খরচ হবে। প্রস্তাবটিতে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন দিয়েছে।

    তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এসিআই পিউর ফ্লোর লিমিটেড, সেনা কল্যাণ সংস্থা, এএস কনস্ট্রাকশন, বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেড, নাবিল নাবা ফুডস লিমিটেড ও ইসা সার্ভিস লিমিটেডের কাছ থেকে ১৩ হাজার ৫শ টন মসুর ডাল কেনা হবে। সর্বমোট ১৫৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

    কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চারটি, কৃষি মন্ত্রণালয়ের তিনটি, স্থানীয় সরকার বিভাগের দুটি, জননিরাপত্তা বিভাগের দুটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, সেতু বিভাগের একটি, বিদ্যুৎ বিভাগের একটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।

    সরকারি ক্রয় কমিটির অনুমোদিত ১৩টি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ ২ হাজার ১৯৪ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৮৩০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৬৭৩ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৬৮২ টাকা। দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন থেকে আসবে ১ হাজার ৫২১ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ১৪৮ টাকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ