ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • কোরবানির হাট: ৩৫ মণ ওজনের 'সম্রাট'

    কোরবানির হাট: ৩৫ মণ ওজনের 'সম্রাট'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিম দীর্ঘ তিন বছর ধরে ফ্রিজিয়ান জাতের একটি ষাড় লালন পালন করে বড় করেছেন। আদর করে ষাড়টির নাম দিয়েছেন 'সম্রাট'। 

    এই ষাড়টিকে কোরবানির হাটে তোলার জন্য গোয়াল থেকে বের করতে হয়েছে ঘরের দরজার দেওয়াল কেটে। প্রতিদিন উৎসুক মানুষ সম্রাটকে দেখতে ভীড় জমাচ্ছে কৃষক আব্দুল আলিমের বাড়িতে। 

    ষাড়টির মালিক আব্দুল আলিম জানান, ২০১৮ সালের জুন মাসে ৬০ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের এই ষাড়টি ক্রয় করেন। ৩ বছর ধরে ষাড়টিকে ঘাস, খোল, কুড়া, ভূষি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাওয়ায়ে স্বাস্থ্যসম্মত ভাবে লালন-পালন করে বড় করে তুলেছেন।

    সাতক্ষীরা উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুস সাকিব জানান, সাতক্ষীরা জেলায় ৯ হাজার ৯৩০টি খামারে ষাড়, বলদ, গাভী, ভেড়া, মহিষ ও ছাগলসহ মোট ১ লাখ ৮ হাজার ৫টি পশু স্বাস্থ্য সম্মতভাবে কোরবানির জন্য প্রস্তুত করেছে কৃষকরা। এর মধ্যে সাতক্ষীরায় কোরবানির হাট কাঁপাবে পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিমের সম্রাট। ৩৫ মণ ওজনের ষাড়টির দাম হাকানো হয়েছে ৪০ লাখ টাকা। জানামতে সাতক্ষীরার সেরা কোরবানির পশু এই সম্রাট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ