ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • বরগুনায় টমটমচাপায় প্রাণ গেল বৃদ্ধের

    বরগুনায় টমটমচাপায় প্রাণ গেল বৃদ্ধের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে টমটমচাপায় সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৯ জুন) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মেইন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    আফজাল মোল্লা (৬৫) পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন মেকানিক।


    প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, জমি-জমা সংক্রান্ত মামলার হাজিরার তারিখ ছিল আজ। তাই তিনি পাথরঘাটা থেকে সাইকেল চালিয়ে বরগুনা আসেন। এ সময় তিনি বরগুনা জেলা বার সংলগ্ন জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান গেটের পাশে এলে একটি টমটম তাকে চাপা দেয়। 

    মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং টমটম চালককে থানায় সোপর্দ করে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    আফজালের বোনের ছেলে দুলাল মিয়া বলেন, বরগুনা আদালতে জমিজমা সংক্রান্ত মামলার তারিখ ছিল আজ। এ কারণে মামা পাথরঘাটা থেকে সাইকেলযোগে বরগুনায় আসেন। ডিসি অফিসের সামনে আসলে টমটমচাপায় মারা যান তিনি।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘাতক টমটমচালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। আফজালের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ