ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • সাংবাদিক কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

    সাংবাদিক কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২০ জুন ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে উদীচী চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভাটির আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

    এতে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক হারুন হাবীব, উদীচীর সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

    সাংবাদিকতার পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রেখেছেন কামাল লোহানী। সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন পুরোধা ব্যক্তি।

    কামাল লোহানীর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতালা গ্রামে তার জন্ম। তিনি দৈনিক মিল্লাত, আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তাসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ