ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • অতিরিক্ত চা পানে ক্ষুধা নষ্ট হয়

    অতিরিক্ত চা পানে ক্ষুধা নষ্ট হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেকে আছেন যারা তিনবেলা খাবার না হলেও চলে তবে দিনের মধ্যে কয়েক কাপ চা না হলে চলে না। কেউ কেউ তো দিনে অন্তত আট-দশ কাপ চা খেতে পছন্দ করেন। জেনে নিন অতিরিক্ত চা পানের অপকারিতা-

    পেট খারাপ হতে পারে
    আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের একটি নির্দিষ্ট পরিমাণ থাকে। তার থেকে বেশি খেয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন ধরুন আপনি যদি চা বেশি খেয়ে থাকেন তাহলে তার প্রভাব পড়বে পুরো শরীরে। এর ফলে পেট খারাপের সমস্যা দেখা দেয়া খুব স্বাভাবিক ঘটনা। তাই পেট খারাপ থেকে দূরে থাকতে চাইলে চা খাওয়ার পরিমাণ সীমিত করতে হবে।

    ক্ষুধা নষ্ট হয়
    খাবারের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যাওয়াও কিন্তু একটি বড় ধরনের সমস্যা। আপনি যখন দিনের পর দিন অতিরিক্ত চা খেতে থাকবেন, তখন স্বাভাবিক খাবারের প্রতি আপনার রুচি বা আগ্রহ চলে যাবে। সহজ ভাষায় যাকে বলে ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া। ক্ষুধা নষ্ট হয়ে গেলে অন্যান্য খাবার খাওয়া হয় না। ফলে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন।

    অনিদ্রার জন্য দায়ী
    ঘুম না আসা নিয়ে অভিযোগ করার আগে খেয়াল করুন, এর জন্য আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দায়ী নয় তো? অতিরিক্ত চা খাওয়ার কারণে ঠিকভাবে ঘুম আসে না। তাই দিনের বেলা চা কম খান। সন্ধ্যার পর চা খাওয়া থেকে বিরত থাকুন। এতে অনিদ্রার সমস্যা কাছে ঘেঁষতে পারবে না।

    হজমে সমস্যা
    যেকোনো খাবারই বেশি খেলে প্রথমেই দেখা দেয় হজমে সমস্যা। সেইসঙ্গে হতে পারে পেটে ব্যথা, অস্বস্তি, বমি ইত্যাদি। তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত চা খেলে হজমের সমস্যার পাশাপাশি হতে পারে বুকে ব্যথাও। হজমে সমস্যা ও অনিদ্রার কারণে আপনার মেজাজ একটুতেই খিটখিটে হয়ে যাবে।

    দিনে কতটুকু চা খাওয়া যাবে
    পরিমিত চা খাওয়ার অভ্যাস উপকারী। তাই প্রতিদিন চা খেলেও তাতে সমস্যা নেই। তবে তার আগে জানতে হবে পরিমাণ। বিশেষজ্ঞদের মতে, দিনে দুইবার চা খাওয়া যেতে পারে। এই অভ্যাস শরীরের জন্য উপকারীও। কিন্তু অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস আপনাকে অসুস্থ করে দিতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ