ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে সাপ দিয়ে চাঁদাবাজি!

    আমতলীতে সাপ দিয়ে চাঁদাবাজি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলায় বিশাল আকৃতির একটি সাপ ঝুলিয়ে বরগুনার আমতলী পৌরশহরের প্রতিটি দোকানে গিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি করছে সাপুড়ে পিতা আলাউদ্দিন (৫০) ও তার পুত্র সজিব (১৫)। 

    রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাপুড়ে পুত্র সজিব গলায় একটি বিশাল আকৃতির দারাইস জাতের সাপ ঝুলিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি শুরু করে। ওই চাঁদাবাজিতে তার পিতা সাপুড়ে আলাউদ্দিন সহযোগিতা করেন। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে টাকা নিচ্ছে গলায় সাপ ঝুলানো ওই কিশোর। প্রতি দোকান থেকে ১০ থেকে শুরু ২০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। আর কোন দোকানদার টাকা দিতে না চাইলে তার ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেওয়া হয় যাতে সে ভয় পেয়ে চাঁদার টাকা পরিশোধ করেন। পৌর শহরের সড়কে চলাচলরত অটো রিকশা থেকেও সাপের ভয় দেখিয়ে টাকা নিচ্ছে ওই সাপুড়ে বাপবেটা।

    পৌর শহরে মুদি দোকানি শ্যামল কর্মকার, রেস্তোরা ব্যবসায়ী ফনি বাবু বলেন, বিশাল আকৃতির একটি সাপ গলায় ঝুলিয়ে দোকানের সামনে এসে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদা চায় এক কিশোর ও তার পিতা। টাকা না দিলে দোকানের ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেয়। ভয় পেয়ে প্রথমে ১০ টাকা দিয়েছিলাম, সে টাকা ফিরিয়ে দেওয়ায় বাধ্য হয়ে ২০ টাকা করে দিয়েছি।  

    অটো রিকশাচালক জাফর মিয়া বলেন, সড়ক দিয়ে যাওয়ার পথে আমার অটো রিকসা থামিয়ে আমার সামনে বড় একটি সাপ ঝুলাতে থাকে। বাধ্যহয়ে আমি ১০ টাকা দিয়েছি। এত বড় সাপ দেখে ভয় পেয়ে অনেকেই তাদের টাকা দিছে। '

    গলায় সাপ ঝুলানো কিশোর সজিবের কাছে প্রথমে নাম-পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন। তবে ওই সাপুড়ের সাথে থাকা পিতা আলাউদ্দিন তাদের বাড়ি কুমিল্লায় বলে তারা জানান। তারা পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে ওই সাপ নিয়ে আমতলীতে এসেছেন। সাপের ভয় দেখিয়ে এভাবে কেন টাকা নিচ্ছেন জানতে চাইলে তারা জানায় এক সাপুড়ে বোনের বিয়ের জন্য তারা সর্দারের হুকুমে চাঁদা তুলছেন। 

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সাপেড় ভয় দেখিয়ে চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই। সাপ দিয়ে টাকা উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ