ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ২১ জুন: ইতিহাসের এই দিনে

    ২১ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার, ২১ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৭৮৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
    ১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।
    ১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
    ১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।
    ১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী
    ১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।
    ১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন।
    ১৯৭৭ - পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
    ১৯৮১ - ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রঃ) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
    ১৯৮৫ - সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।
    ১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।
    ১৯৯৪ - পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।
    ২০০২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি।
    ২০০৪ - মহাশুন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশীপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।
    ২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।

    জন্ম
    ১৭৮১ - সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ, এবং পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৮৪০)
    ১৮৩৯ - মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন। (মৃ. ১৯০৮)
    ১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
    ১৮৮২ - লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম রাষ্ট্রপতি (মৃ. ১৯৪০)
    ১৯০৫ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অসিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।(মৃ.১৫/০৪/১৯৮০)
    ১৯২১ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা। (মৃ. ১৯৬৫)
    ১৯২৫ - মরিন স্ট্যাপলটন, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ২০০৬)
    ১৯৩৭ - জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
    ১৯৪০ - বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ।(মৃ.১৮/১২/২০০৬)
    ১৯৪৩ - রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশী নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
    ১৯৪৪ - টনি স্কট, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ. ২০১২)
    ১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।
    ১৯৪৭ - শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
    ১৯৪৮ - ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।
    ১৯৫২ - জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
    ১৯৫৩ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
    ১৯৫৫ - মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।
    ১৯৬১ - জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি।
    ১৯৬৫ - ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, আমেরিকান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
    ১৯৬৭ - ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
    ১৯৭৯ - ক্রিস প্রাট, আমেরিকান অভিনেতা।
    ১৯৮২ - প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ।
    ১৯৮৩ - এডওয়ার্ড স্নোডেন, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য।

    মৃত্যু
    ৮৭০ - আল-মুহতাদি, ছিলেন ১৪শ আব্বাসীয় খলিফা।
    ১৮৫২ - ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনা কারী। (জ.২১/০৪/১৭৮২)
    ১৯১৪ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি। (জ. ১৮৪৩)
    ১৯৩৯ - বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী(জ.১৯০৩)
    ১৯৫৪ - গিডিয়ন সানবেক, সুয়েডীয়-আমেরিকান তড়িৎ প্রকৌশলী। (জ. ১৮৮০)
    ১৯৫৭ - ইয়োহানেস ষ্টার্ক, বিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৭৪)
    ১৯৭০ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। (জ.০৬/০৬/১৯০১)
    ১৯৯১ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার ।(জ.১৬/১০/১৯৫৬)
    ১৯৯৭ - শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক। (জ. ১৯৩১)
    ২০০৪ - লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ (জ. ১৯২২)

    দিবস
    বিশ্ব সংগীত দিবস৷
    উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন৷


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ