ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ভগ্নিপতির মৃত্যুতে মজিবর রহমান সরোয়ারের শোক  বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
  • সম্পাদক রফিকুল আনোয়ার আর নেই

    সম্পাদক রফিকুল আনোয়ার আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মো. রফিকুল আনোয়ার (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিহতের বড় ছেলে আশরাফুল। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।

    পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মরহুমের প্রথম জানাজা শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

    তাঁর মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।  

    তাঁর মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সিরাজীস সালেকীন রিমন, সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল,সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন রনি প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ