ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • বরগুনার স্থগিত দুই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

    বরগুনার স্থগিত দুই ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের স্থগিত ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ২৯ জুন স্থগিত বেতাগীর কাজীরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচন ব্যালটে এবং তালতলীর সোনাকাটা ইউনিয়নে ইভিএমে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ না থাকায় ১২ জুন কাজীরাবাদ এবং ১৩ জুন সোনাকাটা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

    সোনাকাটা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী সুলতান ফরাজী বলেন, আমরা কখনো বিশৃঙ্খল পরিবেশ চাই না । শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা করেছি। ভোটাররা যাকে নির্বাচিত করবে তা মেনে নেব। ১৫ জুনের নির্বাচনে পাশ্ববর্তী ৫ ইউনিয়নে নৌকা বিজয়ী হওয়ায় তিনিও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

    কাজীরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বলেন, আমাদের প্রচার-প্রচারণার কোনো সুযোগ ছিল না।এখন আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা করা যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ