ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • পুকুরে মিললো ৭ ইলিশ

    পুকুরে মিললো ৭ ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের একটি পুকুরে সাতটি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের গড় ওজন ৪০০ থেকে ৫০০ গ্রাম।

    স্থানীয় সাবেক নারী ইউপি মেম্বার রিজিয়া বেগম পুকুরে ইলিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, সোমবার (২০ জুন) দুপুরে তার নিজ বাড়ির পুকুরে জাল টেনে সাতটি ইলিশ পাওয়া যায়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাজা ইলিশ দেখতে স্থানীয়রা এসে ভিড় জমান।

    রিজিয়ার ছেলে মঈনুল ইসলাম বলেন, ‘পুকুরে ইলিশ পাওয়ায় আমরা আনন্দিত; তবে বিষয়টি অবাক করার মতো। পুকুরে কীভাবে ইলিশ এলো তা আমাদের ভাবিয়ে তুলছে।’


    স্থানীয় প্রবীণ জেলে আ. রব সিকদার বলেন, নদীর সঙ্গে ওই পুকুরের কোনো সংযোগ নেই। তারপরও ইলিশ পাওয়া গেছে। হয়তো বৃষ্টির সঙ্গে নদীর পানিতে থাকা ইলিশের রেণু পুকুরে এসেছিল।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল গফফার  বলেন, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। তবে এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে।

    এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের গবেষক ড. লোকমান হোসেন  বলেন, বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা নিয়ে এখনো গবেষণা চলছে। শিগগির এ বিষয়ে সুখবর পাওয়ার আশা করতে পারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ