ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • পাথরঘাটায় হরিণের মাথা, পা ও মাংস উদ্ধার

    পাথরঘাটায় হরিণের মাথা, পা ও মাংস উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার জ্বীনতলা বেড়িবাঁধ এলাকা থেকে হরিণের ২টি মাথা ও ৮টি পা ও ১৩ কেজি মাংস উদ্ধার কর‍া হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে  মাথা, পা সহ  মাংস উদ্ধার করেন ‍ঐ ‍এলাকার নুর আলম। 

    প্রত্যক্ষদ্বর্শী নুর আলম জানান, ফজরের নামাজ পরে জ্বীনতলা বেড়িবাধেঁর পাশে তার মাছের ঘেরে গেলে স্থানীয় হাবিব কাজীর মেয়ে জামাই বেলাল ও এক মোটর সাইকেল ড্রাইভার কে দেখতে পান। প্রথমে তিনি ভাবেন তার ঘেরের মাছ চুরি করছে। তখন বেলালের কাছে গেলে হরিনের মাথা দেখতে পা‍ই। বেলাল ও মোটরসাইকেল ড্রাইভার তাকে দেখে বস্তাসহ হরিণের গোস্ত রেখে দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়দের খবর দিলে তারা এসে বস্তার মধ্যে প্রায় ১৩ কেজির মতো হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও ২টি হরিণের ভুড়ি দেখতে পান। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যান।

    তিনি আরো জানান, বেলালের শ্বশুরের একটি রাইফেল আছে তা দিয়ে জামাই, শ্বশুড় ও  ছেলেরা মিলে প্রায় সময়ই পাশ্ববর্তী সংরক্ষিত হরিণঘাটা বন থেকে হরিণ শিকার করে আসছে। তাদের বিরুদ্ধে কথা বললে হয়রানির শিকার হতে হয়,তাই কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলে না। 

    পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের জ্বীনতলা বেড়িবাঁধের উপর থেকে হরিণের গোশত, মাথা ও পা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আদালতে মামলা হয়েছে। আদালত যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ