ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • কাবার ইমামের ওপর হামলার চেষ্টা

    কাবার ইমামের ওপর হামলার চেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র মক্কার মসজিদুল হারামে ইমামের ওপর হামলা চেষ্টা রুখে দিয়ে প্রশংসায় ভাসছেন সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হিরো’ সম্বোধন করছেন নেটিজেনরা।


    শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের ওপর হামলার চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়।
     
    ইমামের দিকে তেড়ে যাওয়া ব্যক্তিটি প্রতিশ্রুত ইমাম মাহদির দাবিদার ছিল বলে আরব নিউজ জানিয়েছে। 

    প্রাথমিক তদন্তে সৌদি পুলিশ জানিয়েছে, হামলার চেষ্টা করা ব্যক্তিটি ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক। তিনি নিজেকে প্রতিশ্রুতি ইমাম মাহদি বলে দাবি করেছেন। 

    হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। 

    এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী তাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দেন।

    কাবার ইমামের ওপর আক্রমণ থামিয়ে দেওয়ার সিকিউরিটি অফিসার জাহরানীকে ‘হিরো’ বলে সম্বোধন করছে সবাই। হামলা থামিয়ে দিতে পারায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।  

    প্রসঙ্গত, পবিত্র কাবায় এ পর্যন্ত অনেক মানুষ নিজেদের ইমাম মাহদি বলে দাবি করেছে। এ নিয়ে ছোট-বড় ভয়ংকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ