ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • পাথরঘাটায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি: আহত ৪

    পাথরঘাটায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি: আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একই পরিবারের ৪ জনকে মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই পরিবারের ১০ ভরি স্বর্ন ও দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।


    আহতরা হলেন, মৃত আব্দুল মালেকের ছেলে শাহিন আজাদ (৪২), তার মা শাহেদা বেগম (৬৭), স্ত্রী পারভীন আক্তার (৩৩) এবং ছেলে প্রিন্স হোসন (১৬)।

     বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ।

    আহত পারভীন আক্তার জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পরেন। রাত দেড়টার দিকে ডাকাতদল তাদের ঘরের মধ্যে ঢুকে মারধর শুরু করেন। ডাকচিৎকার দিলে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্রের মুখে জিম্মি করে লোহার রড ও সাবল দিয়ে আমার স্বামী শাহিন আজাদ, ছেলে প্রিন্স ও শাশুড়ি শাহেদা বেগমের মাথায় আঘাত করে ঘরে রাখা ৩০ লাখ টাকা আছে তা দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। তাদের মধ্যে কয়েকজনে ট্রাঙ্ক ভেঙ্গে ১০ ভরি স্বর্ণলংকারসহ নগদ দেড় লাখ টাকা ও ৪টি মুঠো ফোন নিয়ে যায়। এসময় তাদের বাড়ির পাশের দেবর চিৎকার শুনে বাড়িতে ঢুকতে চাইলে তাকে রামদা নিয়ে ধাওয়া দেয়।

    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ জানান, রাতেই আহত অবস্থায় ৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। শাহিন ও তার মায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ