ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • আরও এক শহর রাশিয়ার নিয়ন্ত্রণে

    আরও এক শহর রাশিয়ার নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল নিয়েছিলো রুশ সেনারা। কিছুদিন আগেই ইউক্রেনের মারিউপোল শহরটিও দখলে নেয়। এবার আরেকটি শহর পুরোপুরি দখলে নিয়েছে।

    শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলের সেভেরোদোনেস্ক শহর রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে দাবি করেছেন মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।

    সদ্য দখল হওয়া শহরটিতে এক সময় ১ লাখেরও বেশি মানুষ বসবাস করতেন। সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মাসে মারিউপোল বন্দর দখল করার পর থেকে এটি মস্কোর সবচেয়ে বড় বিজয় বলে ধারণা করা হচ্ছে।

    জাতীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, শহরটি এখন রাশিয়ার দখলে। তারা এখন সেখানে তাদের নিজস্ব ব্যবস্থাপনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।

    তিনি আরও বলেন, সেভেরোদোনেস্কে কর্তৃপক্ষও নিয়োগ দিয়েছে মস্কো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ