ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ফেসবুকে ভিডিও শেয়ার

    আইসিটি মামলায় সাংবাদিক কারাগারে

    আইসিটি মামলায় সাংবাদিক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরে আইসিটি মামলায় সাংবাদিক নাসিম উদ্দীন নাসিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে তাকে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। নাসিম উদ্দীন নাসিম বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নাটোর জেলা প্রতিনিধি। 

    নাটোর থানা ও আদালত সূত্রে জানা গেছে, নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারকাজ চলা অবস্থায় আইনজীবীদের বসার আসনের পেছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন- এমন একটি ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম। সেখানে তিনি লেখেন- ‘নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এর একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে।’ একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও তিনি সেখানে উল্লেখ করেন।

    একই ভিডিও শেয়ার করায় অপর অভিযুক্ত জেলার গুরুদাসপুর উপজেলার করতোয়া ও চলনবিল আইপি টিভির ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন বিচারক। 

    সাংবাদিক নাসিম উদ্দীনের ছোট ভাই মামুন খান জানান, ভাই অন্যের মাধ্যমে একটি ভিডিও পেয়ে শুক্রবার তা শেয়ার দিয়ে তিন ঘণ্টা পর ফেসবুক থেকে সরিয়েও নিয়েছিলেন। তারপরও আদালত তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠাল। 

    নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেছেন, বিষয়টি আদালতের ব্যাপার। আটকের নির্দেশনা পেয়ে রাত ৩টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ