ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • সাংবাদিক লিটন বাশারকে হারানোর পাঁচ বছর

    সাংবাদিক লিটন বাশারকে হারানোর পাঁচ বছর
    প্রয়াত সাংবাদিক লিটন বাশার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একজন ক্ষণজন্মা তরুণ সাংবাদিক লিটন বাশার। যিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা আধুনিক সাংবাদিকতার প্রতিকৃতি। যার বলিষ্ঠ নেতৃত্বে বরিশাল মিডিয়াঙ্গন ছিলো ঐক্যবদ্ধ। সেই ক্ষণজন্মা সাংবাদিক লিটন বাশারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন। ২০১৭ সালের এই দিনে মাত্র ৪৬ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। তার চলে যাওয়ায় অপূরণিয় শূণ্যতার সৃষ্টি হয় বরিশাল মিডিয়াঙ্গনে। যা তার চলে যাওয়ার পাঁচ বছরেও কাটিয়ে উঠতে পারেনি মিডিয়াপাড়া।

    লিটন বাশার দেশের অন্যতম দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল সংবাদকর্মী বান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক। ছিলেন দৈনিক বরিশালের ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। তার হাত ধরে পথচলা শুরু করেছিল বরিশাল প্রতিদিন পত্রিকা।

    এছাড়া ছিলেন একজন দক্ষ সংগঠকও। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন একাধিকবার। তার হাত ধরেই বরিশাল প্রেসক্লাবের সদস্য হয়েছেন অসংখ্য তরুণ পেশাজীবী সাংবাদিক। তিনি নেতৃত্ব দিয়েছেন পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের। এই সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন লিটন বাশার। বলিষ্ঠ নেতৃত্ব আর সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁকে দেয়া মরোণোত্তর সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান করা হয়।

    উল্লেখ্য, ২০১৭ সালে ঈদ উদযাপন করতে সাংবাদিক লিটন বাশার স্ত্রী ও একমাত্র সন্তান শ্রেষ্টকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাই নগরে যান। ঈদের পরদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালেই স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওয়ার্ডে নেয়ার পর পরই কার্ডিওলজি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ওইদিন বাদ জোহর নগরীর সদর রোড বায়তুল মোর্কারম জামে মসজিদের সামনে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর চরমোনাইর নিজ গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ