ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • বরগুনায় রি-কল প্রকল্পের সমাপনী ও শিখন বিনিময় কর্মশালা 

    বরগুনায় রি-কল প্রকল্পের সমাপনী ও শিখন বিনিময় কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রি-কল প্রকল্পের সমাপনী ও শিখন বিনিময় কর্মশালা আজ বরগুনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
    অক্সফামের সহযোগিতায় জাগোনারীর আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি -বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। 

    কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

    বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী, যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক সঞ্জীত কুমার দাস ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস। প্রিন্ট মিডিয়া সংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু প্রমুখ।

    সভাপতিত্ব করেন জেলা নেটওয়ার্কের সভাপতি হাসানুর রহমান ঝন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগোনারীর নির্বাহী কমিটির সভাপতি হামিদা বেগম। রি-কল প্রকল্পের অর্জন নিয়ে আলোচনা করেন, রি-কল প্রকল্পের পিসি শ্যামল পাল।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। 

    কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রি-কল প্রকল্পের সিবিও সদস্যবৃন্দ। 

    অক্সফামের সহযোগিতায় জাগোনারী ২০১০ সাল থেকে বরগুনায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দূর্যোগ ঝুঁকি হ্রাসকরণ নিয়ে কাজ করে রি-কল প্রকল্প। চলতি মাসের ৩০ জুন ১০ বছর পূর্ণ হয়ে এই প্রকল্পের সমাপ্তি হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ