ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • বুধবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

    বুধবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব নাগরিককে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

    যারা খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখবেন, তাদের কাছের আদালতে রিপোর্ট করে সেই খবর নথিভুক্ত করতে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছেন। খবর আল আরাবিয়ার।

    ২৯ জুন বুধবার দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে  ২৯ জুনই হবে জিলকদ মাসের শেষ দিন।

    ফলে ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন।  তাই ৯ জুলাই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 

    মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ