ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাত পোহালেই বরগুনার কাজিরাবাদ ইউপি নির্বাচন

    রাত পোহালেই বরগুনার কাজিরাবাদ ইউপি নির্বাচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের স্থগিত হওয়া উপ-নির্বাচনের ভোটগ্রহণ কাল বুধবার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার থেকে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত রয়েছে মাঠে।

    এর মধ্যেও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও তার কর্মীদের কেন্দ্রে না যাওয়ার জন্য নানা ধরনের ভয়ভীতি ও হুমকি
    দেবার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। 

    এই ইউপিতে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৫ জুন এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় ভোটের ৩ দিন আগে নির্বাচন স্থগিত করে কমিশন। এ বছরের ৯ জানুয়ারি কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান।
    বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী সহিদুল ইসলাম বলেন, কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। তারা মোট ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। নির্বাচনে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪০ জন সহ-প্রিজাইডিং অফিসার এবং ৮০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

    বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মো. সুহৃদ সালেহীন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ