ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • হাতকড়াসহ পলাতক মাদক কারবারি আটক

    হাতকড়াসহ পলাতক মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাতকড়াসহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার দুদিন পর ফের আটক হয়েছেন মো. শাহীন (৪০) নামে এক মাদক কারবারি। 

    মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেফতার করে। এর আগে রোববার (২৬ জুন) রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাশবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহীনকে আটক করে।

    জানা গেছে, আটকের সময় শাহীনকে হাতকড়া পরায় ডিবি সদস্যরা। পরে তার ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় সুযোগ পেয়ে তিনি হাতকড়াসহই পালিয়ে যান। শাহীন পালিয়ে গেলেও তাকে ধরতে সাড়াশি অভিযান অব্যাহত রাখে বরগুনা জেলা গোয়েন্দা শাখা। তবে, অপরাধী পালিয়ে যাওয়ায় সাময়িক বরখাস্ত হন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। 

    বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবিদুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। পরে তারা মাদক কারবারি শাহীনকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ