ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
  • ভোটারদের কেন্দ্রে যেতে বাধা: ছাত্রলীগ নেতা আটক

    ভোটারদের কেন্দ্রে যেতে বাধা: ছাত্রলীগ নেতা আটক
    বেতাগী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশারকে আটক করেছে পুলিশ। 

    আজ বুধবার সকালে এ ইউপির বকুলতলী কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। পরে বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম তাঁকে থানায় নিয়ে যান।

    স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আজ সকাল থেকেই নৌকা প্রতীকের কর্মীরা আমার লোকদের হয়রানি করছেন। তাঁরা আমার ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছেন না। ভোটাররা যদি কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তবে আমি বিপুল ভোটে জয়ী হব।’


    এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ